
নিউজ ডেস্কঃ আগামীকাল রবিবার ভোটের দিন বঙ্গভবনেই থাকবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সাধারণ ভোটারদের দুর্ভোগের কথা ভেবে মোঃ আবদুল হামিদ ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর নিজস্ব এলাকা মিঠামইনের ভোটার। প্রেস সচিব বলেন,রাষ্ট্রপতি নিজ এলাকায় ভোট দিতে গেলে তার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করতে হয়। এতে সাধারণ ভোটারদের সমস্যা হতে পারে। একই কারণে গত নির্বাচনেও রাষ্ট্রপতি ভোটদানে বিরত ছিলেন বলে জানান মোঃ আবদুল হামিদ ।