News71.com
 Bangladesh
 29 Dec 18, 08:27 AM
 301           
 0
 29 Dec 18, 08:27 AM

রাজধানীর পল্টনে নির্বাচনে ব্যবহৃত ২২০ ভুয়া সিল জব্দ।

রাজধানীর পল্টনে নির্বাচনে ব্যবহৃত ২২০ ভুয়া সিল জব্দ।

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৈরি ২২০ টি নকল সিল জব্দ করা হয়েছে রাজধানীর পল্টন থেকে। র্যাসপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যা ব ৩ এসব নকল সিল উদ্ধার করে। এ সময় সালাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য নকল সিল তৈরি ও বিক্রি করা হচ্ছে। গোয়েন্দা তথ্যে এমন খবর জানা যায়। এরপর তথ্যের সত্যতা যাচাইয়ে পল্টনের কমরেড মণি সিংহ সড়কে গেলে অভিযুক্ত সালাউদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। এ সময় তাকে গ্রেফতার এবং নকল সিলগুলো জব্দ করা হয় বলে র্যারব জানিয়েছে। কমরেড মণি সিংহ সড়কের মদিনা মেটালিক নামক দোকানে এ অভিযান চালিয়ে এসব সিল জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন