News71.com
 Bangladesh
 29 Dec 18, 06:13 AM
 145           
 0
 29 Dec 18, 06:13 AM

সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে দুইদিন আমদানি-রফতানি বন্ধ॥

সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে দুইদিন আমদানি-রফতানি বন্ধ॥

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের আগের দিন ও ভোটের দিন বন্ধ থাকছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। আজ শনিবার ও আগামীকাল রবিবার দুইদিন এপথে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। এরপর আগামী সোমবার সকাল থেকে ফের এপথে বাণিজ্য স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বন্দর সংশিষ্টরা। আজ শনিবার বেনাপোল বন্দর এলাকায় দেখা যায়, জাতীয় র্নিবাচন উপলক্ষে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে ভারতের সঙ্গে বেনাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য। তবে বিভিন্ন প্রয়োজনে এপথে স্বাভাবিক আসা-যাওয়া রয়েছে দেশ-বিদেশি পাসপোর্টধারী যাত্রীদের। বন্দর সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের কারণে বেনাপোল বন্দরে শনিবার ও রবিবার দুইদিন বাণিজ্যক কার্যক্রম বন্ধ থাকছে। সোমবার সকাল থেকে ফের স্বাভাবিক নিয়মে বাণিজ্য শুরু হবে। বেনাপোল ইমিগ্রেশনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিয়াজ জানান, এ বন্দরে দেশের কয়েকশ আমদানিকারকদের কোটি কোটি টাকার পণ্য রয়েছে। নির্বাচনের ছুটিতে বন্দরের কার্যক্রম দুইদিন বন্ধ থাকবে। এ সময়ে যাতে কেউ বন্দরে প্রবেশ করে পণ্যের ক্ষতি করতে বা কোনো নাশকতামূলক ঘটনা না ঘটে এজন্য অন্যান্য সময়ের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, বেনাপোল ইমিগ্রেশনে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। তবে অনান্য সময়ের চাইতে সংখ্যায় কম। নির্বাচনের পর তা ফের বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন