News71.com
 Bangladesh
 28 Dec 18, 02:54 PM
 359           
 0
 28 Dec 18, 02:54 PM

চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা॥টাইম ম্যাগাজিন  

চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা॥টাইম ম্যাগাজিন   

নিউজ ডেস্কঃ আগামী রবিবার (৩০ডিসেম্বর) নির্বাচনের মাধ্যমে রেকর্ড চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন শেখ হাসিনা। দুই মেয়াদে তার সরকারের ব্যাপক উন্নয়নযজ্ঞের ফলে এবারের নির্বাচনেও ভোটাররা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকেই বেছে নেবেন। প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন টাইম এক প্রতিবেদনে এমন আভাস দিয়েছে। তবে ওই প্রতিবেদনে ভঙ্গুর গণতন্ত্রের বিনিময়ে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক সফলতা নিয়ে শেখ হাসিনার সমালোচকদের মধ্যে প্রশ্ন রয়েছে বলেও জানিয়েছে টাইম। ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের ১১তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী রোববার। অক্সফোর্ড পড়ুয়া ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ৮২ বছর বয়সী কামাল হোসাইন নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বিরোধী শিবির ঐক্যফ্রন্টের মুখোমুখি হয়েছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙ্গালী জাতীর জনক শেখ মুজিবর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ৭১ বছরের শেখ হাসিনা।

তবে শেখ হাসিনার আরেক প্রতিদ্বন্দ্বী ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান খালেদা দুর্নীতির দায়ে ১৭ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন। ঢাকার আদালত তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করেছেন। কয়েক দশক ধরে পালাক্রমে ক্ষমতা এবং কারাগারের ভেতরে বাইরে রয়েছেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া। তারা দেশটির নেতৃত্ব ও ক্ষমতা দখলে ১৬ কোটি মুসলিম নাগরিকের অধ্যুষিত দেশে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন। এর আগে ২০১৪ সালে দেশটির দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সে নির্বাচন বয়কট করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। নির্বাচন কমিশনের তথ্য বলছে, ওই বছরের নির্বাচনে মোট ভোট পড়েছে মাত্র ২২ শতাংশ। সংসদের ৩০০ আসনের অর্ধেকের বেশিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন। নির্বাচনী সহিংসতায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। তবে এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১০ কোটিরও বেশি। উল্লেখ্য বিশ্বের অন্যতম গণতান্ত্রিক এই দেশটিতে প্রতি ১০ জনের একজন তরুণ ভোটার। এদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন