News71.com
 Bangladesh
 28 Dec 18, 01:49 PM
 138           
 0
 28 Dec 18, 01:49 PM

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে নির্বাচন॥সভাপতি লাবলু-সেক্রেটারি শহীদুল  

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে নির্বাচন॥সভাপতি লাবলু-সেক্রেটারি শহীদুল   

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)এর ২০১৯-২০২০ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে লাবলু আনসার (বাংলাদেশ প্রতিদিন এবং এনআরবি নিউজ) সভাপতি এবং শহীদুল ইসলাম (ইত্তেফাক ও সাপ্তাহিক বাঙালি) সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যকরি পরিষদের ১১টি পদে সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি-মীর ই. ওয়াজিদ শিবলী (বাংলা টিভি), সহ-সভাপতি- আকবর হায়দার কিরণ (ভয়েস অব আমেরিকা), যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ (বাংলা টিভি), কোষাধ্যক্ষ-মো. আবুল কাশেম (বাংলাদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক-কানু দত্ত (এটিএন বাংলা) এবং নির্বাহী সদস্যরা হলেন: শিব্বির আহমেদ (খবর ডটকম), আজিম উদ্দিন অভি (বাংলা ভিশন), ফারহানা চৌধুরী (এখন সময়) ও তপন চৌধুরী (নারী, ইউএসএ)।

গত ২২ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর শনিবার নির্বাচন হওয়ার কথা ছিল। ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও বাছাই শেষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদ (চ্যানেল আই) আনুষ্ঠানিকভাবে সবাইকে নির্বাচিত ঘোষণা করেন। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রাশেদ আহম্মেদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন মিশুক সেলিম (বাংলা টিভি) ও জাহেদ শরীফ (নোঙর টিভি)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন