News71.com
 Bangladesh
 28 Dec 18, 12:06 PM
 154           
 0
 28 Dec 18, 12:06 PM

৩০ ডিসেম্বর আতঙ্ক নয়, ভোট হবে সবার জন্য উৎসবমুখর ॥ সিইসি  

৩০ ডিসেম্বর আতঙ্ক নয়, ভোট হবে সবার জন্য উৎসবমুখর ॥ সিইসি   

নিউজ ডেস্কঃ আতঙ্ক নয়,বরং সারা দেশে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা। আজ শুক্রবার সকালে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা কেন্দ্র ও গণমাধ্যম বুথ পরিদর্শন করতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশা প্রকাশ করেন কে এম নুরুল হুদা। প্রধান নির্বাচন কমিশনার বলেন,ব্যাপকসংখ্যক ও সর্বাধিক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছে। উৎসবমুখর ভোট হবে এটাই আশা।

নির্বাচন নিয়ে আতঙ্ক রয়েছে বিএনপি ও বিরোধীপক্ষের এমন অভিযোগের বিষয়ে কে এম নুরুল হুদা বলেন,আমরা প্রস্তুত,ভোটাররা সবাই উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে ভোটে অংশগ্রহণ করবে।কে এম নুরুল হুদা বলেন,সবার জন্য নিরাপত্তা,সবার জন্য নিরাপদ অবস্থান সৃষ্টি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো। দেশবাসী যারা ভোটার তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে আশাই করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন