News71.com
 Bangladesh
 28 Dec 18, 11:21 AM
 119           
 0
 28 Dec 18, 11:21 AM

নির্বাচনে সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের কঠোর হাতে দমন করা হবে॥ ডিজি র‍্যাব

নির্বাচনে সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের কঠোর হাতে দমন করা হবে॥ ডিজি র‍্যাব

নিউজ ডেস্কঃ র্যা বের মহাপরিচালক বেনজীর আহম্মেদ বলেছেন,৩০ ডিসেম্বর নির্বাচনে সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের কঠোর হস্তে দমন ও সুষ্ঠ ভোট প্রদান নিশ্চিত করবে আইনশৃঙ্খলাবাহিনী। আজ শুক্রবার বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মটা সাহার বাড়ি পুর্ননির্মাণের চাবি হস্তান্তর শেষে এ কথা বলেন র্যা বের মহাপরিচালক । ২২ ডিসেম্বর রাতে সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় মটা সাহার বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ২৩ ডিসেম্বর থেকে দিনাজপুর র্যাতব ১৩ এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পুর্ননির্মাণ ও এলাকায় নজরদারি শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন