News71.com
 Bangladesh
 27 Dec 18, 03:35 PM
 272           
 0
 27 Dec 18, 03:35 PM

জামায়াত নেতাদের মনোনয়ন দেয়া হবে জানলে ঐক্যফ্রন্টে আসতাম না॥ভোটের মুখে ড. কামালের বিস্ফোরক মন্তব্য  

জামায়াত নেতাদের মনোনয়ন দেয়া হবে জানলে ঐক্যফ্রন্টে আসতাম না॥ভোটের মুখে ড. কামালের বিস্ফোরক মন্তব্য   

নিউজ ডেস্কঃ জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন আক্ষেপ করে বলেছেন, জামায়াত নেতাদের মনোনয়ন দেয়া হবে জানলে ঐক্যফ্রন্টে যোগ দিতেন না তিনি। ভারতীয় সংবাদপত্র দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধেও কথা বলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। রাজনীতির বাস্তবতায় হতাশা প্রকাশ করে ড. কামাল বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, জামাতের সাবেক নেতাদের মনোনয়ন দেয়া হলো বোকামি। আমি লিখিতভাবে বলেছিলাম, জামায়াতের জন্য কোন সমর্থন নেই, ধর্মের নামে রাজনীতির কোন জায়গা নেই, মৌলবাদ, উগ্রপন্থারও কোন স্থান নেই ।’

‘জামায়াত নেতাদের বিএনপির মনোনয়ন দেয়া হবে এটা আগে জানলে আমি ঐক্যফ্রন্টে যোগ দিতাম না। তাদের সঙ্গে আমি একদিনও থাকবো না যদি এসব লোক ভবিষ্যৎ সরকারে কোন পদে আসেন ।’ ভারতের সঙ্গে বিএনপির খারাপ সম্পর্কের বিষয়ে ড. কামাল বলেন, ‘ভারতে সফরের সময় খালেদা জিয়া বলেছেন, ভারতের সঙ্গে অতীত কর্মকাণ্ড ভুল ছিলো। তিনি বলেছেন শুধরে নেবেন। তিনি এরইমধ্যে শুধরানো শুরু করেছেন।’ দক্ষিণ এশিয়ার পরিবার তান্ত্রিক রাজনীতি নিয়ে কামাল হোসেন বলেন, ‘কেন আমরা বংশ পরম্পরায় শাসিত হবো। অথচ বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলংকায় এটিই হচ্ছে ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন