News71.com
 Bangladesh
 27 Dec 18, 03:34 PM
 240           
 0
 27 Dec 18, 03:34 PM

নৌকার মিছিলে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমান ॥

নৌকার মিছিলে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর রহমান ॥

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. নজীবুর রহমান (৬০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে নৌকার মিছিলে গিয়ে তিনি রাস্তায় ঢলে পড়েন। পরে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন । জানা গেছে, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনী এলাকায় মিছিল করছিলেন। এই মিছিলে ছিলেন নজীবুর রহমান। মিছিলটি ধানমন্ডির রাইফেল স্কয়ারে আসার পর রাস্তায় ঢলে পড়েন তিনি। এ সময় তাকে ল্যাবএউড হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, নজীবুর রহমান মিছিলের মাঝে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান। সুপ্রিম কোর্ট সূত্র জানা গেছে, নজীবুর রহমানের প্রথম জানাজা হবে আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর। এরপর দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন