News71.com
 Bangladesh
 26 Dec 18, 02:12 PM
 221           
 0
 26 Dec 18, 02:12 PM

৭ জানুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে মাস্টার্সে ভর্তির আবেদন

৭ জানুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে মাস্টার্সে ভর্তির আবেদন

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। ওই দিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন চলবে। আজ বুধবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়ে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছে, যেসব প্রার্থীর প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজে নিশ্চয়ন করেছে তারা ভর্তি আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন