News71.com
 Bangladesh
 26 Dec 18, 01:33 PM
 191           
 0
 26 Dec 18, 01:33 PM

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা ২৮ ডিসেম্বর

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা ২৮ ডিসেম্বর

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন