News71.com
 Bangladesh
 26 Dec 18, 01:32 PM
 180           
 0
 26 Dec 18, 01:32 PM

নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নওগাঁবাসীর কাছে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী॥

নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নওগাঁবাসীর কাছে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ নওগাঁ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি প্রদান করে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক জনসমাবেশে বিগত ১০ বছরে সারাদেশসহ নওগাঁর উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নওগাঁ জেলার ৬টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান প্রধানমন্ত্রী। নওগাঁ নওযোয়ান মাঠে আয়োজিত এ জনসমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নওগাঁ ১ আসনের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার এমপি,জাতীয় সংসদের হুইপ ও নওগাঁ ২ আসনের এমপি প্রার্থী শহিদুজ্জামান সরকার এমপি,নওগাঁ ৩ আসনের প্রার্থী ছলিমুদ্দিন তরফদার সেলিম এমপি,নওগাঁ ৪ আসনের এমপি প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক এমপি,নওগাঁ ৫ আসনের এমপি প্রার্থী ব্যারিষ্টার নিজামুদ্দিন জলিল জন এবং নওগাঁ ৬ আসনের এমপি প্রার্থী মোঃ ইসরাফিল আলম এমপি উপস্থিত ছিলেন।


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ জেলার ৬টি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের জন্য কাউকে তাগাদা দিতে হয় না। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। দেশের জন্য,দেশের জনগণের জন্য কাজ করে। এই দশ বছরে যোগাযোগ,শিক্ষা,স্বাস্থ্য,সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নসহ সব ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো সরকার গঠন করার সুযোগ দিতে তিনি নওগাঁবাসীর প্রতি আহবান জানান। স্থানীয় নেতাদের দাবির প্রেক্ষিতে তিনি আবারো ক্ষমতায় আসলে নওগাঁয় একটি ইকোনমিক জোন,একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা,নওগাঁ শহরকে যানজটমুক্ত করতে পৃথক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ এবং গ্যাস সরবরাহ করার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি উল্লেখ করেন নওগাঁ একটি কৃষি নির্ভর জেলা। বিশেষ করে উদ্বৃত্ত ধান উৎপাদনের জেলা। কৃষি ক্ষেত্রে আরও উন্নত পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যায়,সে ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহন করার আশ্বাস প্রদান করেন। এক্ষেত্রে তিনি বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে কৃষি জমি পরিহার করে অব্যবহৃত ও অনুর্বর জমি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন