News71.com
 Bangladesh
 26 Dec 18, 12:16 PM
 138           
 0
 26 Dec 18, 12:16 PM

আজ রাতে দেশে ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ॥  

আজ রাতে দেশে ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ॥   

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ (বুধবার) রাত ৯টায় দেশে ফিরছেন। দলটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে এইচ এম এরশাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি বারিধারার বাসায় যাবেন ।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়া এরশাদের দেশে ফেরা নিয়ে আবারও শুরু হয় নাটকীয়তা। গত রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তার উপ-প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী এবং জাপা’র যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান জানিয়েছিলেন, গত সোমবার রাতে দেশে ফিরছেন এরশাদ। একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের এক সপ্তাহ আগে সন্ধ্যায় দেয়া এরশাদের ফেরার খবর রাতেই পাল্টে যায় দেলোয়ার জালালীর আরেক বিবৃতিতে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন