
নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। এর মাঝে নাশকতার বিভিন্ন অভিযোগ দায়ের করা মামলায় আজ বুধবার হাইকোর্টে জামিনের জন্য হাজির হয়েছেন বিরোধী দল বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। এসব নেতাকর্মী জানিয়েছেন, তাদের নামে সরকারি দলের নির্বাচনী অফিসে হামলাসহ বিভিন্ন গায়েবী মামলা দায়ের করা হয়েছে। আজ আদালতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আছেন নোয়াখালী,কুমিল্লা,মুন্সিগঞ্জ, বগুড়া,মেহেরপুর,কক্সবাজার,খুলনা,যশোর, বাগেরহাটসহ বিভিন্ন জেলার কয়েক হাজার নেতাকর্মী। নোয়াখালী থেকেই এসেছেন চরজব্বর থানার একটি মামলার দুই শতাধিক আসামি।