News71.com
 Bangladesh
 25 Dec 18, 12:09 PM
 129           
 0
 25 Dec 18, 12:09 PM

৯টি সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি বাতিলের দাবি জানাল আওয়ামী লীগ

৯টি সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি বাতিলের দাবি জানাল আওয়ামী লীগ

নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৯টি সংস্থার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম এই দাবি জানিয়েছেন। সংস্থাগুলো হলো ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউজ, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, জাগরণী চক্র ফাউন্ডেশন, নবলোক, কোস্ট ট্রাস্ট, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এবং নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি।

আজ মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এইচ টি ইমাম বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত অথবা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সমর্থনকারী ও অনুভূতিশীল ৯টি স্থানীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। এসব সংস্থা মোট ১৪০টি সংসদীয় আসনে প্রায় ৬ হাজার ৫৮৫ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে। এদের প্রায় সবাই বিএনপি-জামায়াতের সক্রিয় কর্মী। নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এটা করা হয়েছে দাবি করে তিনি বলেন, আমরা (গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১ অনুচ্ছেদের বিধানের আলোকে এই ৯ সংস্থার অনুমতি বাতিলের দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের এই নেতা বলেন, আমারা দুই বার লিখিতভাবে ইসিকে (নির্বাচন কমিশন) জানিয়েছি আমাদের আপত্তির কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন