News71.com
 Bangladesh
 25 Dec 18, 12:08 PM
 126           
 0
 25 Dec 18, 12:08 PM

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা ছাড়া ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন কঠিন।।ড.মশিউর রহমান

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা ছাড়া ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন কঠিন।।ড.মশিউর রহমান

নিউজ ডেস্কঃ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ ছাড়া ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ মিলনায়তনে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ। এসময় শতবর্ষী এই পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন নিশ্চিত করাটাও বড় চ্যালেঞ্জ বলে মত দেন আলোচকরা। সেমিনারে বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের কঠোর প্রভাব পড়ছে উল্লেখ করে তা মোকাবিলায় সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন ড. মশিউর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন