News71.com
 Bangladesh
 25 Dec 18, 10:54 AM
 123           
 0
 25 Dec 18, 10:54 AM

নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা॥আটকোটি টাকাসহ ১ ব্যবসায়ী আটক

নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা॥আটকোটি টাকাসহ ১ ব্যবসায়ী আটক

 নিউজ ডেস্কঃ কোটি কোটি টাকা ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে আলী হায়দার নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাীপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যা ব। আজ মঙ্গলবার দুপুরে নগদ আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেকসহ তাকে আটক করা হয়।

 

আটক আলী হায়দার আমদানি, রফতানিকারী ও ঠিকাদারি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে র্যা বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান,আলী হায়দার টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায় ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন