News71.com
 Bangladesh
 25 Dec 18, 10:49 AM
 109           
 0
 25 Dec 18, 10:49 AM

নির্বাচনের আগেই পোশাক খাতে বিশৃঙ্খলায় সৃষ্টির ষড়যন্ত্র॥

নির্বাচনের আগেই পোশাক খাতে বিশৃঙ্খলায় সৃষ্টির ষড়যন্ত্র॥

নিউজ ডেস্কঃ সংসদ নির্বাচনের আগে পোশাক খাতের সৃষ্ট বিশৃঙ্খলাকে ষড়যন্ত্র বলছেন এ খাতের শ্রমিক নেতারা। এ ষড়যন্ত্রে শ্রমিকদের পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁরা বলছেন,কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কারখানা ও প্রশাসন ব্যবস্থা নেবে। গতকাল সোমবার রাজধানীর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান পোশাক খাতের সব শ্রমিক ফেডারেশনের নেতারা। এর আগেও বিজিএমইএর পক্ষ থেকে শ্রমিকদের আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়। নতুন মজুরি কাঠামোতে বৈষম্য রয়েছে এ অভিযোগে গত ১০ ডিসেম্বর থেকে কিছু কিছু কারখানায় শ্রমিকদের অসন্তোষ এবং একপর্যায়ে কর্মবিরতি শুরু হয়। পরে গাজীপুর ও আশুলিয়ার অন্তত ৫০টি কারখানায় শ্রম অসন্তোষ ছড়িয়ে পড়ে। হাজিরা দিয়ে শ্রমিকরা আবার কারখানা থেকে বেরিয়ে পড়েন।


রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে পোশাক খাতের ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির জরুরি বৈঠক থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের কর্মবিরতি কিংবা অস্থিরতা সৃষ্টি না করার জন্য শ্রমিকদের অনুরোধ জানানো হয়। নির্বাচন এবং আগামী মাসের প্রথম সপ্তায় মজুরি পাওয়ার পর কোথায় কী সমস্যা আছে তা খুঁজে বের করে সমাধানের আশ্বাস দেওয়া হয় সরকার এবং মালিকদের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে ফেডারেশনগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন,পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমানসহ আরো অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন