
নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ মঙ্গলবার খুলনা-২ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার বিকেল ৩টায় খুলনার কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে ধানের শীষের সমর্থনে নির্বাচনী মিছিল। এতে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট এবং বিএনপিসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহবান জানানো হয়েছে।
শুক্রবার (২৮ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে একটি সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠানে মহান রাব্বুল আলামিনের সাহায্য কামনায় দোয়া দিবস পালন করা হবে। এতে নগরবাসীকে স্ব স্ব অবস্থানে থেকে অবাধ, সুষ্ঠু, সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য আল্লাহর রহমত কামনায় দোয়া করার জন্য আহবান জানানো হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনষ্ঠিত হবে।