News71.com
 Bangladesh
 25 Dec 18, 10:39 AM
 141           
 0
 25 Dec 18, 10:39 AM

ঢাকার নবাবগঞ্জে গেস্ট হাউজে ঢুকে সাংবাদিকদের মারধর,ভাঙচুর।

ঢাকার নবাবগঞ্জে গেস্ট হাউজে ঢুকে সাংবাদিকদের মারধর,ভাঙচুর।

নিউজ ডেস্কঃ ঢাকা ১ আসনের নবাবগঞ্জের শামীম গেস্ট হাউজে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় নির্বাচনের সংবাদ সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশন ও যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা হামলার শিকার হয়। জানা গেছে,হামলায় প্রায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হয়েছে। ঘটনার সময় হোটেলের নিচে থাকা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার পর থেকে যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খান নিখোঁজ রয়েছেন। তার ব্যবহারকৃত তিনটি মোবাইল নাম্বারই বন্ধ পাওয়া যাচ্ছে। যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা বলেন,অতর্কিত ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী আমাদের হোটেলে হামলা চালায়। আমরা সাহায্যের জন্য থানা নির্বাহী অফিসার,পুলিশের ওসিকে জানালেও কোনো ধরনের সাড়া পাইনি।


গণমাধ্যমকর্মীরাই যদি এভাবে আক্রান্ত হন,তাহলে এখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়? এ ঘটনায় যুগান্তররের স্টাফ রিপোর্টার ইয়াসিন জানান,আমরা কয়েকজন চা খাওয়ার জন্য হোটেল থেকে নিচে নামতে যাই। এ সময় সিঁড়ি থেকেই শোনা যায় নিচে হট্টগোলের শব্দ। আমরা প্রথমে মনে করেছি আরও নতুন কোনো সাংবাদিক হয়তো হোটেলে আসছে তাদের জন্যই এই হট্টগোল। কিন্তু একটু নিচে গিয়ে দেখি রড,হকিস্টিক ও দেশীয় অস্ত্রসহ মুখোশপরা কয়েকজন যুবক উপরের দিকে হামলার জন্য আসছে। আমরা তাৎক্ষণাৎ সেখান থেকে দৌঁড়ে উপরে উঠে যায়। এরপর সন্ত্রাসীরা প্রায় ঘণ্টাখানেক হামলা ভাঙচুর চালায়। এ সময় আমাদের ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন