News71.com
 Bangladesh
 25 Dec 18, 04:07 AM
 292           
 0
 25 Dec 18, 04:07 AM

চিত্রনায়ক ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে আদালতের শরনাপন্ন আন্দালিব পার্থ॥

চিত্রনায়ক ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে আদালতের শরনাপন্ন আন্দালিব পার্থ॥

নিউজ ডেস্কঃ চিত্রনায়ক ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। দুইজনই ঢাকা-১৭ আসনের প্রার্থী। আজ সোমবার ঋণখেলাপির অভিযোগে আকবর হোসেন পাঠানের বিরুদ্ধে এ রিট করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।


বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আগামী বুধবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে। এ আসনটি (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) নিয়ে গঠিত। এ আসনে ফারুক-পার্থ ছাড়াও লড়ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ (লাঙ্গল) ও ব্যারিস্টার নাজমুল হুদা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন