News71.com
 Bangladesh
 24 Dec 18, 06:16 AM
 191           
 0
 24 Dec 18, 06:16 AM

নির্বাচনে সেনা সদস্যদের দিয়ে ভোট পরিচালনা চেয়ে হাইকোর্টে রিট।

নির্বাচনে সেনা সদস্যদের দিয়ে ভোট পরিচালনা চেয়ে হাইকোর্টে রিট।

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দিয়ে ভোটগ্রহণ,গণনা করা এবং ফলাফল ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ রবিবার হাইকোর্টে রিট আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি ঢাকা ৮ আসনের লাঙল প্রতীকের প্রার্থী। তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দিয়েছেন। রিটে নির্বাচন কমিশন কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় ব্যর্থতা কেন অসংবিধানিক ঘোষণা করা হবে না। এবং সারাদেশের সব কেন্দ্রে সেনাবাহিনী দিয়ে ভোটগ্রহণ,গণনা ও ফল প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না,তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। রিটকারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশনাও চাওয়া হয়েছে। পাশাপাশি বিশদল বা চৌদ্দ দলের নামে জোট গঠন করে নির্বাচন করার উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আগামীকাল সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন