News71.com
 Bangladesh
 23 Dec 18, 12:44 PM
 129           
 0
 23 Dec 18, 12:44 PM

দুই-তৃতীয়াংশ আসনে জিতে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ।।বাণিজ্যমন্ত্রী

দুই-তৃতীয়াংশ আসনে জিতে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ।।বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই নির্বাচনে তাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমি বলছি, এ নির্বাচনে বিএনপির পরাজয় কেউ ঠেকাতে পারবে না। দুই-তৃতীয়াংশ আসনে জিতে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ। আজ রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুরের রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলার আসামি হয়ে জেলে রয়েছেন। তার ছেলে তারেক জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি। বিএনপির এখন কোনো নেতা নেই। ড. কামাল হোসেনকে ভাড়া করেছে বিএনপি। কামাল হোসেন বিএনপির ভাড়াটিয়া নেতা। বিএনপিকে ভোট দেয়া মানে ভোটটা নষ্ট করা। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের জনসভায় বলেছেন তারেক জিয়াকে দেশে আনা হবে। শাস্তি তাকে ভোগ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন