News71.com
 Bangladesh
 23 Dec 18, 12:03 PM
 150           
 0
 23 Dec 18, 12:03 PM

সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল

সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল

নিউজ ডেস্কঃ জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন ডেকেছেন সোমবার (২৪ ডিসেম্বর)। ওই দিন বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের ভিসা না দেওয়া, প্রার্থীদের গ্রেফতার, প্রচারণায় হামলা ও মামলাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলবেন ড. কামাল হোসেন। আজ রবিবার গণফোরামের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ সম্মেলনে ড: কামাল হোসেন ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন