
নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হক পাই পাই করে বুঝিয়ে দিচ্ছেন। তাই শেখ হাসিনার সরকার বার বার দরকার। আজ শনিবার বিকেলে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা জনগণ মায়ের আদরে থাকি। আপনারা দেশের উন্নয়ন চান, তাহলে শেখ হাসিনাকে জয় করতে হবে। আর যদি দেশের উন্নয়ন না চান, তাহলে যাকে ইচ্ছা তাকেই ভোট দিতে পারনে। কৃষিমন্ত্রী মতিয়া আরও বলেন, ১৯৯২ সালে দেশে রোহিঙ্গারা আসছিল। কিন্তু খালেদা জিয়া যায়নি সেই রোহিঙ্গাদের দেখতে। কিন্তু এবার যখন রোহিঙ্গা আসলো তখন জননেত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি, তাদের দেখতে গিয়েছিলেন। তারপর রোঙ্গিাদের দেখতে যান খালেদা জিয়া। শেখ হাসিনা ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। ফলে বিশ্ব আজ তাকে মাদার অফ হিউম্যানিটি উপাধি দিয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল প্রমূখ উপস্থিত ছিলেন।