News71.com
 Bangladesh
 22 Dec 18, 05:48 AM
 142           
 0
 22 Dec 18, 05:48 AM

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী অফিস উদ্বোধন॥

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী অফিস উদ্বোধন॥

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ৩ কোটালীপাড়া, টুঙ্গিপাড়া আসনের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা সদরের বটতলায় এ অফিস উদ্বোধন করা হয়। মেসার্স মারুফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগ নেতা মোহাম্মদ লাভলু শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্বাচনী অফিসের উদ্বোধন করেন। এ সময় কোটালীপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অফিস উদ্বোধন শেষে লাভলু শেখ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার বাগানউত্তরপাড়া, বলুহার, সিকিরবাজার, রতাল, বান্দল, মঠবাড়ী, থানারপাড়,পশ্চিমপাড়সহ প্রায় ১৫টি জনগুরুত্বপূর্ণ স্থানে পথসভা করে শেখ হাসিনার জন্য নৌকায় ভোট চান। লাভলু শেখ বলেন, জননেত্রী শেখ হাসিনাকে আমরা কোটালীপাড়া টুঙ্গিপাড়াবাসী শতভাগ ভোট দিয়ে সপ্তমবারের মতো এমপি নির্বাচিত করব। তিনি এমপি নির্বাচিত হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন বলে আমরা আশা করছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে আমাদের এ এলাকার উন্নয়ন হয়। তাই এলাকার জনগণ শতভাগ ভোট দিয়ে তাকে এমপি নির্বাচিত করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন