
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় বোন মোসাম্মাৎ সিজিরা খাতুনের (পুরস্কার নেসা) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ।