News71.com
 Bangladesh
 21 Dec 18, 12:07 PM
 130           
 0
 21 Dec 18, 12:07 PM

বিএনপি ক্ষমতায় এলে দেশের সব উন্নয়ন প্রকল্প বন্ধ করে দেবে॥প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপি ক্ষমতায় এলে দেশের সব উন্নয়ন প্রকল্প বন্ধ করে দেবে॥প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশে নৌকার যে জোয়ার উঠেছে তাতে আবার নৌকার জয় হবে। নৌকার জয় হলে বাংলার মানুষ সেবা পাবে। নৌকার জয় মানে সেবা-উন্নতি। ধানের শীষের জয় মানে সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, অগ্নি সন্ত্রাস আর জঙ্গিবাদ। আজ শুক্রবার রাজধানী ঢাকার গুলশান-২ নম্বরের ইয়ুথ ক্লাব মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো সাধারণ মানুষের উন্নয়ন করা। নিজেদের ভাগ্য পরিবর্তন নয় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। এ ছাড়া দেশের মানুষের জীবনমান যেন উন্নত হয় সেজন্য কাজ করছি। আবার নোকায় ভোট দিলে দেশের মানুষকে উন্নত জীবন দেব। মানুষের কোনও হাহাকার থাকবে না। যুবসমাজ চাকরি পাবে। একজন যুবক যাতে ১০-১৫জন মানুষকে চাকরি দিতে পারে সে ব্যবস্থা আমরা করবো। তিনি বলেন, সারাদেশে আমরা যে ১০০টি শিল্পাঞ্চল করছি, তাতে সোয়া কোটি যুবকের কর্মসংস্থান হবে। আওয়ামী লীগকে ভোট না দিলের এ প্রকল্প থেমে যাবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের সব প্রকল্প বন্ধ করে দেবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে জনসভায় দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোতেট সাহারা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দলটির যগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, ব্যবসায়ীদের নেতা আতিকুল ইসলাম, ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী আকবর হোমেন খান পাঠান (চিত্র নায়ক ফারুক), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শেখ ফজলুর রহমান বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন