News71.com
 Bangladesh
 20 Dec 18, 03:01 PM
 167           
 0
 20 Dec 18, 03:01 PM

বর্তমানে সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গণভবনে পুলিশের ৮৫ সাবেক কর্মকর্তা॥

বর্তমানে সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গণভবনে পুলিশের ৮৫ সাবেক কর্মকর্তা॥

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের সাবেক ১৫ মহাপরিদর্শকসহ (আইজিপি) ৮৫ জন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সাবেক পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও শেখ হাসিনা সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গণভবনে এসেছেন ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানে সরকারের সাবেক এই কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করতে গণভবনে উপস্থিত হন। সংহতি প্রকাশকারীদের মধ্যে সাবেক আইজিপি ছাড়াও অন্যন্য অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পিএসপি অফিসার একজন, সাবেক অ্যাডিশনাল আইজিপি ১৮জন, ডিআইজি ২৪জন, অ্যাডিশনাল ডিআইজি ৩ জন, এআইজি ও পুলিশ সুপার ১১ এবং অতিরক্তি পুলিশ সুপার ১৩জন রয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন