
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের হরিদাসপুরে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। আজ বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলা হরিদাসপুরের নিমতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ।