News71.com
 Bangladesh
 19 Dec 18, 04:32 PM
 247           
 0
 19 Dec 18, 04:32 PM

সহাবস্থান থেকেই নির্বাচনে সকল দলের প্রচার-প্রচারণা চলছে ॥ বাণিজ্যমন্ত্রী  

সহাবস্থান থেকেই নির্বাচনে সকল দলের প্রচার-প্রচারণা চলছে ॥ বাণিজ্যমন্ত্রী   

নিউজ ডেস্কঃ ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলায় শান্তিপূর্ণ সহাবস্থান থেকে সকল দলের প্রচার-প্রচারণা চলছে। এখানে এখন পর্যন্ত কোনো নির্বাচনী সংঘাতের ঘটনা ঘটেনি। গত ১০ বছর ভোলার বিএনপি নেতা-কর্মীরা শান্তিতে ছিল। এখনো আছে। আজ বুধবার ভোলার দক্ষিণ দিঘলদী, ইলিশাসহ বিভিন্ন স্থানে পথসভায় এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ২০০১ সালে বিএনপি সাধারণ মানুষের ওপর যে অত্যাচার নির্যাতন করেছে মানুষ তা এখনো ভুলেনি। তাই আজ সাধারণ মানুষ তাদের সাথে নেই। তাদের নেতা-কর্মীরাও আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ ব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে। ভোলার নদী ভাঙনরোধসহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছ। তাই মানুষ আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যাকে প্রধানমন্ত্রী বানাবে। ১৯৭০ সালের প্রসঙ্গ তুলে তোফায়েল আহমেদ বলেন, ৭০ সালে বঙ্গবন্ধুর পক্ষে যে গণজোয়ার দেখেছিলাম এবার দেশব্যাপী সেই গণজোয়ার বইছে। গ্রাম-গঞ্জে যেখানেই আওয়ামী লীগের পথসভায় হচ্ছে সেখানেই হাজার হাজার মানুষ ছুটে আসছে। কারণ মানুষ উন্নয়নের পক্ষে। মানুষ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও আওয়ামী লীগকেই ভোট দিবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন