
নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি,হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,মাদকদ্রব্য উদ্ধার,পোশাক কারখানা স্থিতিশীল রাখতে অবদান রাখায় তিনি শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ সভায় হারুন অর রশীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় অবদান রাখায় জেলা পুলিশের অন্য সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।