
নিউজ ডেস্কঃ ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন,ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কিছুটা কমানোর বিষয় ভাবছে নির্বাচন কমিশন ইসি। তবে ফলাফলের সময় গতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন হেলালুদ্দীন আহমেদ। আজ বুধবার ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিসটেম ইএমএস,ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিসটেম সিআইএমএস এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিসটেম আরএমএস প্রশিক্ষণে হেলালুদ্দীন আহমেদ এ কথা জানান।