News71.com
 Bangladesh
 19 Dec 18, 04:59 AM
 192           
 0
 19 Dec 18, 04:59 AM

ফতুল্লায় আগুন লেগে একই পরিবারের নয়জন দগ্ধ  

ফতুল্লায় আগুন লেগে একই পরিবারের নয়জন দগ্ধ   

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় হক বাজার এলাকায় জাকির মিয়ার তিনতলার একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মণ, তার স্ত্রী মতি অর্চনা, তাদের সন্তান অনামিকা, ছেলে অর্পিত। এছাড়া দগ্ধ বর্মণের মা ছায়া রানী, তার মেয়ে সুমিত্রা, ছেলে প্রমিত, তার ছোট ভাই শাওন, দগ্ধ বর্মণের বোন জামাই নারায়ণ চন্দ্র।

দগ্ধ বর্মণ গণমাধ্যমকে জানান, আজ বুধবার ভোর সাড়ে ৫টায় মোবাইল ফোনের রিংটোন শব্দ শুনে ঘুম যায়। পরে উঠে বাতি জ্বালাতেই রুমের মধ্যে আগুন লেগে যায়। এতে তিনিসহ ঘুমন্ত বাকীরা আগুনে দগ্ধ হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। কীভাবে আগুন লেগেছে দগ্ধ বর্মণ তা জানাতে পারেননি। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন