
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সালন্দরে বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা অপর একজনকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।