News71.com
 Bangladesh
 17 Dec 18, 12:17 PM
 432           
 0
 17 Dec 18, 12:17 PM

মরে গেলেও নির্বাচন বর্জন করবো না।। ড. কামাল  

মরে গেলেও নির্বাচন বর্জন করবো না।। ড. কামাল   

নিউজ ডেস্কঃ মরে গেলেও আসন্ন সংসদ নির্বাচন বর্জন করবো না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আজ সোমবার নির্বাচন ভবনে এ মন্তব্য করেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, নির্বাচন হতে হবে। আমি মারা গেলেও নির্বাচন বর্জন করবো না। আমার লাশ ভোটকেন্দ্রে নিয়ে যাবে। আঙুলটাতো থাকবে। ওটা দিয়েই ভোট দেবো। আমার লাশও নির্বাচন বর্জনের কথা বলবে না।ড. কামাল আরও বলেন, আমি ৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নির্বাচনের এজেন্ট ছিলাম। ৫৫ বছরের অভিজ্ঞতায় এমন পরিস্থিতি দেখিনি। সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হচ্ছে। ঢাকায় কেবল একটি দলের পোস্টার আছে। অন্য দলের প্রার্থীদের কোনো পোস্টার নেই। অনেক খারাপ-ভালো নির্বাচন দেখেছি। এমন দেখিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন