News71.com
 Bangladesh
 17 Dec 18, 07:49 AM
 308           
 0
 17 Dec 18, 07:49 AM

রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতির মো. আবদুল হামিদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইয়ার্লি রবার্ট মিলার। আজ সোমবার সকাল ১১টার দিকে বঙ্গভবনে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকাল ১০টার দিকে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হেনড্রিকুস জি জে। এসময় তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ কথা জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দুই দেশের মধ্যে সম্পর্ক দিন দিন উন্নততর হচ্ছে। যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সম্পর্ককে প্রাধান্য দেয়।মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শক্তিশালী সম্পর্ক যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের জনগণ, বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ, সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থেই গুরুত্বপূর্ণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন