News71.com
 Bangladesh
 17 Dec 18, 06:43 AM
 128           
 0
 17 Dec 18, 06:43 AM

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে ভারত  

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে ভারত   

নিউজ ডেস্কঃ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশতম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠাবে ভারত। গত বুধবার ভারতীয় নির্বাচন কমিশনার সুনিল অরোরার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর বৈঠকের পর ভারতীয় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ভারতীয় নির্বাচন কমিশনের তিন থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল সংসদ নির্বাচনের কাছাকাছি সময় ঢাকায় পৌঁছবে।

এদিকে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, ভারত সরকার ইতোমধ্যেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভারতীয় সাংবাদিকদের একটি দল বাংলাদেশের সাধারণ নির্বাচন কভার করতে যাবে। বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, তারা এরই মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন কভার করতে ইচ্ছুক বিবিসি, সিএনএন, ডিডব্লিউ এবং অন্যান্য বিদেশি ও স্থানীয় গণমাধ্যমের ৪০টির অধিক আবেদনপত্র পেয়েছেন। এছাড়াও নির্বাচন কভার করতে কলকাতা ভিত্তিক গণমাধ্যমের সাংবাদিকদের একটি দল পৃথকভাবে ঢাকায় যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন