News71.com
 Bangladesh
 15 Dec 18, 03:42 PM
 112           
 0
 15 Dec 18, 03:42 PM

ড. কামালের গাড়িবহরে হামলার ঘটনা তদন্ত করা হবে॥স্বরাষ্ট্রমন্ত্রী

ড. কামালের গাড়িবহরে হামলার ঘটনা তদন্ত করা হবে॥স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন,জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের গাড়িতে হামলাকারীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিজয়ের পতাকা শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের গাড়িতে হামলার একটি জিডি হয়েছে। হামলায় ড. কামালকে বহনকারী গাড়িটির একটি কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন,জাতীয় সংসদে দু’টি আসন পাওয়ার জন্য খুনি রাজাকারদের সঙ্গে ড. কামাল হোসেনসহ অন্যরা হাত মিলিয়েছেন। বিএনপি জামায়াতের সঙ্গে এই হাত মেলানোকে খুব জঘন্য ব্যাপার বলেও মনে করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন