News71.com
 Bangladesh
 15 Dec 18, 12:48 PM
 115           
 0
 15 Dec 18, 12:48 PM

চলমান উন্নয়নের ধারা দেশের প্রতিটি ঘরে পৌঁছানোই আওয়ামী লীগের লক্ষ্য॥স্পিকার  

চলমান উন্নয়নের ধারা দেশের প্রতিটি ঘরে পৌঁছানোই আওয়ামী লীগের লক্ষ্য॥স্পিকার   

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মহাজোট প্রার্থী ড. শিরীন শারমীন চৌধুরী বলেছেন, উন্নয়নের ধারা প্রতিটি ঘরে পৌঁছানোই আওয়ামী লীগের মূল লক্ষ্য। সরকারের উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আবারো বিশ্ব নন্দিত নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেওয়া দরকার। আজ শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার শিরীন শারমীন বলেন, এদেশের মানুষের চাওয়া সমৃদ্ধশীল বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। ২০২১ সালের আগেই আমরা মধ্যমায়ের দেশে পরিণত হবো। এজন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। এ সময় স্পিকার শিরীন শারমীনের সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম সারোয়ার জাহান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন