News71.com
 Bangladesh
 14 Dec 18, 12:47 PM
 340           
 0
 14 Dec 18, 12:47 PM

অভিনয়শিল্পী আমজাদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক প্রকাশ॥  

অভিনয়শিল্পী আমজাদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক প্রকাশ॥   

নিউজ ডেস্কঃ চলচ্চিত্রের গুণী নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার ও অভিনয়শিল্পী আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শুক্রবার এক শোকবার্তায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী ও স্পিকার তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি আরও বলেন, স্বীয় কর্মের মাধ্যমে তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন