News71.com
 Bangladesh
 14 Dec 18, 05:51 AM
 212           
 0
 14 Dec 18, 05:51 AM

ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামালের গাড়িবহরে হামলার অভিযোগ॥  

ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামালের গাড়িবহরে হামলার অভিযোগ॥   

নিউজ ডেস্কঃ ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জানাগেছে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আজ সকালে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবসহ বেশ কয়েকজন নেতা ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান।সেখানে শ্রদ্ধা নিবেদন করে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন