News71.com
 Bangladesh
 13 Dec 18, 01:34 PM
 287           
 0
 13 Dec 18, 01:34 PM

নির্বাচনকে কেন্দ্র করে কোন সহিংসতা কাম্য নয়॥ মার্কিন রাষ্ট্রদূত মিলার

নির্বাচনকে কেন্দ্র করে কোন সহিংসতা কাম্য নয়॥ মার্কিন রাষ্ট্রদূত মিলার

নিউজ ডেস্কঃ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সহিংসতা পরিহার করে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকার জন্য তিনি সব পক্ষের প্রতি আহ্বান জানান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় নির্বাচন গ্রহণযোগ্য না হলে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মিলার। পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় বলেও জানান তিনি। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কাম্য নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন