News71.com
 Bangladesh
 13 Dec 18, 01:24 PM
 145           
 0
 13 Dec 18, 01:24 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্যর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ।    

বিএনপির স্থায়ী কমিটির সদস্যর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ।      

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় রাষ্ট্রদোহীতার অভিযোগে মামলা হয়েছে। কুমিল্লা ১ দাউদকান্দি ও কুমিল্লা ২ হোমনা, তিতাস আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট মেহমুদের মুঠোফোনে কথোপকথনকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র বলে দাবি করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার রাতে দাউদকান্দি মডেল থানায় রাষ্ট্রদ্রোহীতার এই অভিযোগ করেন একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূঁইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন।

তিনি অভিযোগ করেন,গতকাল বুধবার রাতে একটি গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআইয়ের এজেন্ট মেহমুদের যে কথোপকথন প্রকাশিত হয়েছে তাতে বোঝা যায় ড. খন্দকার মোশাররফ হোসেন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ষড়যন্ত্র করে রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন। ড. মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন। ড. খন্দকার মোশাররফ হোসেন জানান,অভিযোগ গ্রহণ করা হয়েছে,আজ বৃহস্পতিবার অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন