News71.com
 Bangladesh
 13 Dec 18, 06:35 AM
 295           
 0
 13 Dec 18, 06:35 AM

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যেতে পারে॥প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যেতে পারে॥প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের ভাঙ্গায় এক পথসভায় বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি ।এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় ওই পথসভায় বক্তব্য রাখেন তিনি। উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও তার মাজার জিয়ারতের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে ওইদিন বিকেলে কোটালিপাড়ায় জনসভায় যোগ দেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন