
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের গাড়ি সেবা শাখা গতকাল বুধবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর মেজর কিংবা সম-মর্যাদার এবং লেফটেন্যান্ট কর্নেল সম-মর্যাদার কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন। প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ শিগগিরই কার্যকর করা হবে। তবে সেখানে নির্দিষ্ট করে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শরীফুল ইসলাম ওই প্রজ্ঞাপন জারি করেন।