
নিউজ ডেস্কঃ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশ সদর দপ্তরে গিয়েছে বিএনপির প্রতিনিধি দল। আজ বুধবার বিকেল সোয়া তিনটার দিকে পুলিশ সদর দপ্তরে পৌঁছায় দলটি। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পুলিশ প্রধান আব্দুল কাইযুম,মেজর অব. কামরুল ও বিজন কান্তি সরকার। এর আগে একইদিন দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গেও সাক্ষাৎ করেছে প্রতিনিধি দলটি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।