News71.com
 Bangladesh
 12 Dec 18, 04:28 AM
 176           
 0
 12 Dec 18, 04:28 AM

বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট॥

বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল প্রধান কার্যালয় থেকে বুধবার নতুন দুই ও পাঁচ টাকা মূল্যমানের নোট ইস্যু করা হবে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যসব অফিসে এ কার্যক্রম চলবে। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোটে (সরকারি মুদ্রা) অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর রয়েছে। নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে।


এছাড়া নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত একই মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য দেশে প্রচলিত আইন অনুসারে ১, ২ ও ৫ টাকার নোট সরকারি মুদ্রা। অপরদিকে ১০ টাকার নোট থেকে ১০০০ টাকার নোট ব্যাংক মুদ্রা। সরকারি মুদ্রায় অর্থ সচিবের স্বাক্ষর থাকে, অপরদিকে ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংক গভর্নরের স্বাক্ষরে মুদ্রিত হয়। আগে ৫ টাকা ব্যাংক নোট থাকলেও ২০১৫ সালের নভেম্বর থেকে এটিকে সরকারি নোটে পরিবর্তন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন