News71.com
 Bangladesh
 11 Dec 18, 01:06 PM
 231           
 0
 11 Dec 18, 01:06 PM

সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনের প্রচারণা শুরু করবে ঐক্যফ্রন্ট-বিএনপি॥  

সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনের প্রচারণা শুরু করবে ঐক্যফ্রন্ট-বিএনপি॥   

নিউজ ডেস্কঃ সিলেটে হজরত শাহজালাল মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থীদের প্রচারে নামছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি। আগামীকাল বুধবার দুপুরে সিলেট যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। এদিন দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট যাবেন বলে আজ মঙ্গলবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।


জানা গেছে, সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন তারা। উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে প্রতিটি সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়ার নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতো বিএনপি। কিন্তু এবার তিনি কারাগারে থাকায় ড. কামাল হোসেনের নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবে ঐক্যফ্রন্ট ও বিএনপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন