News71.com
 Bangladesh
 11 Dec 18, 01:03 PM
 276           
 0
 11 Dec 18, 01:03 PM

রোহিঙ্গাদের জন্য আরো অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইইউ  

রোহিঙ্গাদের জন্য আরো অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইইউ   

নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের জন্য আরো অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পূর্ব প্রতিশ্রুতির অংশ হিসেবে এ অর্থ সহায়তা দিচ্ছে ইইউ। আজ মঙ্গলবার ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। ইউরোপীয় কমিশনের বরাদ দিয়ে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস জানায়, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক, উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে আসছে।


রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে। গত মে মাসে ৪০ মিলিনয় ইউরো সহায়তা প্রতিশ্রুতির অংশ অনুযায়ী এই ৫ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে। রোহিঙ্গাদের জন্য দেয়া এ অর্থ কক্সবাজারে তাদের কম্যুনিটির উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, সামাজিক উন্নয়ন খাতে ব্যয়ে প্রাধান্য দেওয়া হবে। ইউরোপীয় কমিশনের এক সভায় রোহিঙ্গাদের জন্য এ অতিরিক্ত অর্থ সহায়তার ঘোষণা দেওয়া হয়। রোহিঙ্গা সংকট শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়ন তাদের সহায়তা দিয়ে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন